ওয়াশিংটন-কারাকাস উত্তেজনা: মাদুরোর ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওপর চাপ অব্যাহত রেখেছেন। গত শনিবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ বিবেচিত হবে। এই সিদ্ধান্তে কারাকাস তীব্র প্রতিবাদ জানিয়েছে, ট্রাম্পের বক্তব্যকে তারা ‘ঔপনিবেশিক হুমকি’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তারা স্পষ্ট জানিয়েছে, কোনো বিদেশি হুমকি বা নির্দেশ মেনে নেবে না।

ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজ, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে মাদুরো ও তাঁর সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, এটি মাদক পাচার মোকাবিলার অংশ। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে মাদুরোর অবৈধভাবে ক্ষমতা থেকে উৎখাতের ভিত্তি তৈরি হচ্ছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি ও অভিযান বৃদ্ধি করেছে। গোপন সিআইএ কার্যক্রম ও স্থল অভিযান নিয়ে ট্রাম্প ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, জনগণ ও সামরিক বাহিনী কোনো অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। যুক্তরাষ্ট্র গত আগস্টে মাদুরো গ্রেপ্তারের জন্য ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।