কক্সবাজারে চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শেখাব উদ্দিন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প সংলগ্ন চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনজুর বলির ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়া কালবেলাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।