কক্সবাজারে বোনের স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন বোনের স্বামীর ছুরিকাঘাতে নুরুল আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামে এই ঘটনা  ঘটে।

নিহত নুরুল আলম একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে , রাতে নুরুল ইসলামের মেয়ে টুম্পা মনির মাদকাসক্ত স্বামী মো. আব্দুল্লাহর সঙ্গে তার শ্বশুরবাড়িতে পারিবারিক সমস্যার সমাধানে বৈঠক হয়।

বৈঠকের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে  টুম্পার স্বামী আব্দুল্লাহ (২৯) নিজের শাশুড়িকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এসময় উপস্থিত নুরুল আলম এগিয়ে এলে ছুরিকাঘাত তার গায়ে লাগে। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান ঘাতক আব্দুল্লাহ।

রক্তাক্ত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, নিহতের এক শিশু সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পারিবারিক বিরোধ মীমাংসার বৈঠক থেকে ঘটনার সৃষ্টি বলে প্রাথমিকভাবে জেনেছি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি  অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।