রাজধানীর জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনসহ গ্রেপ্তার ১৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া চারজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৪৬ স্বতন্ত্র ব্রিগেড অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।

তিনি বলেন, অভিযান পরিচালনা করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আমরা ১৪ জনকে গ্রেফতার করেছি।

মাদক ব্যাবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে চারজনের আজকের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য বাহিনী যারা আছেন সেটা তারা ব্যবস্থা নেবে।

সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পের গত দুইদিনের সংঘর্ষের সময়কার ফুটেজে যাদের দেখা গেছে, তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের গ্রেফতার করা হয়েছে।

জেনেভা ক্যাম্পে অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে সোমবার বিকেল তিনটার দিকে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।