কপিরাইট মামলায় এ আর রহমানকে ২ কোটি রুপি জরিমানা

কপিরাইট মামলায় ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী এ আর রহমানকে দুই কোটি জরিমানা করেছে আদালত। শুক্রবার (২৫ এপ্রিল) এ রায় দেন দিল্লি হাইকোর্ট। খবর: বলিউড হাঙ্গামা

জানা যায়, কপি রাইটের মামলার প্রেক্ষিতে অস্কারজয়ী সংগীত পরিচালকের প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে মুক্তি পাওয়া মণিরত্নমের সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে। অভিযোগ ওঠে, এ আর রাহমানের সুর করা গানটি আগের অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে।

২০২৩ সালে কপিরাইট আইনে এ আর রাহমানের বিরুদ্ধে মামলা করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার।

তিনি অভিযোগ করেন, ‘বীরা রাজা বীরা’ গানটি তাঁর বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ গানের সুর থেকে নেওয়া। তিনি আরও জানান, ‘শিবা স্তুতি’ অতিপরিচিত গান; কারণ, দাগার পরিবারের সদস্যরা বিশ্বজুড়েই এটি গেয়ে থাকেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাহমান। আইনজীবীর মাধ্যমে তিনি জানান, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি ধরনের কম্পোজিশন অন্যদিকে ‘বীরা রাজা বীরা’ গানটি মৌলিক সুরে তৈরি হয়েছে। এটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঘরানার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের কম্পোজিশন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।