করোনাভাইরাসের নতুন ধরন ও ডেঙ্গুর সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দফা জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে সচেতনতা বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচারণায় সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা
- ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা
- বারবার প্রয়োজনমতো সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।
- জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা।
- আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা।
- অপরিষ্কার হাতে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা।
- হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে রাখা।
এই নির্দেশনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছে মাউশি।
খবরওয়ালা/আরডি



