কর্ণফুলীতে স্বামীর শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে শিলপাটা দিয়ে আঘাত করে স্ত্রী কুনসুমা বেগমকে (৪০) হত্যা করেছেন স্বামী আব্দুল আজিজ—এমন অভিযোগ উঠেছে। 

ঘটনার পর থেকে আজিজ পলাতক রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুনসুমার মৃত্যু হয়। এর আগে ভোর ৪টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় দম্পতির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত কুনসুমা বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। গত দুই বছর ধরে তিনি স্বামী আব্দুল আজিজের সঙ্গে কর্ণফুলীর খোয়াজনগরে বসবাস করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিল। বুধবার ভোরে কথাকাটাকাটির একপর্যায়ে আজিজ শিলপাটা দিয়ে কুনসুমার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।”

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।