কর্ণফুলী নদী থেকে কিশোর ক্রিকেটারের লাশ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে রাহাত (১২) নামের এক কিশোর ক্রিকেটারের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদচর এলাকার কর্ণফুলী নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

মৃত রাহাত চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেটের দলে খেলত।

চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ নদী থেকে ভাসমান অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। তিনি আরও জানান,মঙ্গলবার থেকে ওই কিশোরের খোঁজ পাচ্ছিল না তার পরিবার।এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।