কলাবাগানে গৃহবধূর মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার, স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে স্ত্রী তাসলিমা আক্তারকে নৃশংসভাবে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার পর স্বামী নজরুল ইসলামকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) কলাবাগান থানায় নিহতের ভাই নজরুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, নজরুল মোবাইল বন্ধ করে ব্যক্তিগত গাড়িতে করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

কলাবাগানের প্রথম লেনের ভাড়া বাসায় নজরুল ইসলাম স্ত্রী তাসলিমাকে হত্যা করেন। এরপর মরদেহ ডিপ ফ্রিজে রাখেন। হত্যার পর পাশের রুমে থাকা দুই মেয়েকে নিয়ে তিনি বোনের বাসায় চলে যান। ফুফুর বাসায় অনেকক্ষণ অপেক্ষা করেও মায়ের খোঁজ না পেয়ে শিশুরা মামাদের ফোন করে। সোমবার (১৩ অক্টোবর) রাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, তাসলিমাকে হত্যা করা হয় নৃশংসভাবে। প্রথমে মুখ গামছা দিয়ে বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর মরদেহ বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রাখা হয়।

নিহতের ভাইদের অভিযোগ, নজরুল আগে ব্যবসা করলেও বর্তমানে বেকার। পৈতৃক সূত্র থেকে পাওয়া জমি ও টাকা-পয়সার জন্য চাপ দিত সে। মাদকাসক্ত নজরুল প্রায়ই তাসলিমাকে নির্যাতন করত এবং তাকে ফোন ব্যবহার থেকেও বিরত রাখত।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।