কলা কিনতে খরচ ৩৫ লাখ, কোটি টাকার দুর্নীতির অভিযোগ

উত্তরাখণ্ড হাইকোর্ট বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) নোটিশ পাঠিয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডের তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ টাকা খরচ করেছে। এ ছাড়াও আরও কিছু আর্থিক অনিয়ম প্রকাশ পেয়েছে।

দেওরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং আরও কয়েকজনের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি হয়েছে বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। আদালতে বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার আর্থিক হিসাব-নিকাশে কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্টের খাতে ৬ কোটি ৪০ লাখ টাকা এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য ২৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে, যা গত বছরের তুলনায় চার কোটি টাকা বেশি। এই সব খাতে প্রচুর অর্থ ব্যয় হলেও ক্রিকেটাররা যথাযথ সুবিধা পাননি। রাজ্য সংস্থা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি পূরণ হয়নি বলে অভিযোগ উঠেছে।

মামলাকারীরা জানিয়েছেন, খাবার এবং খেলোয়াড়দের খাতে কোটি কোটি টাকা দুর্নীতিভাবে ব্যবহার করেছেন উত্তরাখণ্ড সংস্থার কর্মকর্তারা। ক্রিকেট উন্নয়নের জন্য বরাদ্দ বাজেট ব্যক্তিগত খাতে খরচ করা হয়েছে। হাইকোর্ট পরবর্তী শুনানি আগামী শুক্রবার ধার্য করেছে।

উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ পেয়েছে। সংস্থার সাবেক সহসভাপতি সুরেন্দ্র ভান্ডারি জানিয়েছেন, টেন্ডার শুধু একটি প্রতিষ্ঠানের জন্যই দেওয়া হয়েছে এবং অন্য কোনো সংস্থাকে বিবেচনা করা হয়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।