কাটছাঁটের পর মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সিনেমার কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি থাকায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (বিএফডিসি) ছবিটি ফেরত পাঠায়। তবে, কিছু দৃশ্য সম্পাদনা করার মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমাটি পুনরায় সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে তা মুক্তির অনুমতি পায়।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে আমরা পুনরায় সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে।’

তিনি আরও জানান, “প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে। এই সিনেমাটিতেও কিছু পরিবর্তন করা হয়েছে, তবে এমন কিছু দৃশ্য বাদ দেওয়া হয়নি যা সিনেমাটির ক্ষতি করতে পারে। আমার সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়ে কিছু দৃশ্য সংশোধনী দিয়েছি। তারা সেটা করেছেন।’

এদিকে, ছবির আনকাট ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে শাকিব খানের কিছু ভক্ত সকাল থেকেই অবস্থান নেন। তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। এছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।