কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দোহায় আয়োজিত ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইংয়ের বরাতে জানা গেছে, অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে অংশ নিচ্ছেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ বিদেশ সফরে যাচ্ছেন। ক্রীড়াবিদরা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত ‘আর্থনা সামিট ২০২৫’ চলবে ২২ ও ২৩ এপ্রিল। সামিটে পরিবেশ, সংস্কৃতি এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে এক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।