কাতারে আগামী জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশি আম উৎসব

কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফ প্রাঙ্গণে আগামী জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব-২০২৫। দোহায় বাংলাদেশ দূতাবাস ও সুক ওয়াকিফ কাতার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হবে। জুন বা জুলাইয়ে সুবিধাজনক সময়ে ৭ দিনব্যাপী এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে ।

মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম ছাড়াও সব আমজাত পণ্য আচার, জুস, আইসক্রিম এবং অন্যান্য দেশীয় ফল প্রদর্শন ও বিক্রি করা হবে।

উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সব ব্যবসায়ীকে জরুরি ভিত্তিতে দোহা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন।

যোগাযোগ- আব্দুল্লাহ্ আল রাজী প্রথম সচিব দোহা বাংলাদেশ দূতাবাস +974-55175219। প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন +974-33540281।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।