কাতারে ঈদুল আজহার পাঁচদিনের ছুটি ঘোষণা, ঈদ কবে?

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে এই ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা টানা পাঁচদিন চলবে। বুধবার (২১ মে) দেশটির শীর্ষ সংবাদমাধ্যম খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে।

ইসলাম ধর্ম অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে পালন করা হয় পবিত্র আরাফার দিন, আর এর পরদিন অর্থাৎ ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হয়। তাই কাতারে ছুটি শুরু হবে আরাফার দিন থেকেই।

কাতারে ঈদ কবে?

চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাস নির্ধারণ হওয়ায় এখনও কাতারে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ঈদুল আজহা পালন করা হয় জিলহজ মাসের ১০ তারিখে, যেদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

কাতারে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে দেশটির চাঁদ দেখা কমিটি। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে কাতারে ঈদুল আজহা ৬ জুন (বৃহস্পতিবার) পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ উদযাপিত হবে ৭ জুন (শুক্রবার)।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতেও ঈদুল আজহা উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৯ জিলহজ বা ৫ জুন আরাফার দিন, আর ৬ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। তবে এই তারিখগুলোও চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা জানিয়েছে, ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ দেখা যেতে পারে। ২৮ মে থেকে জিলহজ শুরু হলে ৬ জুন ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর ৩৮ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে ঈদ কবে?

মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে কাতার বা আমিরাতে যদি ৬ জুন ঈদ হয়, তাহলে বাংলাদেশে ৭ জুন ঈদুল আজহা পালিত হবে। আর যদি সেখানে ৭ জুন ঈদ হয়, তবে বাংলাদেশে ঈদ হবে ৮ জুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবকিছুই নির্ভর করছে ২৭ মে চাঁদ দেখা এবং জিলহজ মাস শুরুর দিন ঘোষণার ওপর। তাই ঈদের চূড়ান্ত তারিখ জানতে হলে অপেক্ষা করতে হবে চাঁদ দেখার ঘোষণা পর্যন্ত।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।