কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর সার্ক ফোয়ারার কাছে এ বিস্ফোরণ ঘটে। তবে এখন পর্যন্ত কেউ আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সোয়া ১০টার দিকে কারওয়ান বাজার থেকে শাহবাগগামী একটি মোটরসাইকেল থেকে লক্ষ্য করে সার্ক ফোয়ারার দিকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, “রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ আমরা পেয়েছি। এটি কলাবাগান থানার এলাকা নয়, বিস্তারিত তারা বলতে পারবে।”

কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “এটি আমাদের থানার এলাকা নয়। সার্ক ফোয়ারা তেজগাঁও থানার এলাকায় পড়ে। আমাদের টিম এবং তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।