কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে ফের আ. লীগ নেত্রী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, বগুড়া: উচ্চ আদালতের আদেশে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি(৪৫)। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বগুড়া সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি।পথে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক(৫২)। তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর স্বামী- স্ত্রী দুজনেই বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন।

সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

ওসি বলেন, বগুড়া সদর থানায় দায়ের হওয়া অপর একটি হত্যা চেষ্টা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মাহফুজা খানম লিপিকে গ্রেপ্তার করা হয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।