বাংলাদেশে আঘাত হানতে পারে যে গ্রহাণু

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আরব সাগর এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার আশঙ্কা, ২০৩২ সালে এটি প্রায় ৩৮ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে, যা প্রতি সেকেন্ডে ১৭ কিলোমিটারের সমান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইয়াহু নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনটি অনুসারে, ২০২৪ সালের বড়দিনে গ্রহাণুটি পৃথিবী থেকে ৮ লক্ষ ২৮ হাজার ৮০০ কিলোমিটার দূর দিয়ে পাশ কাটিয়ে যাবে। তবে ২০৩২ সালের ডিসেম্বরে এটি পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসবে।

নাসা জানিয়েছে, বর্তমানে তারা গ্রহাণুটিকে একটি ‘আগ্রহের বস্তু’ হিসেবে পর্যবেক্ষণ করছে, তাই এখনই উদ্বেগের কোনো কারণ নেই। তবে, যদি এটি আঘাত হানে, তাহলে এটি ডাইনোসরের মতো ব্যাপক ক্ষতি সৃষ্টি করবে না, তবে স্থানীয়ভাবে ক্ষতি হতে পারে।

নাসার কাতালিনা স্কাই সার্ভে প্রকল্পের প্রকৌশলী ডেভিড র‌্যানকিন জানিয়েছেন, তারা একটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছেন।

উইয়ার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাজেক্টরি রিপোর্ট অনুসারে, এটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে। এর ফলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডর এই বিপদের মধ্যে থাকতে পারে।

নাসা বলছে, তারা গ্রহাণুর কক্ষপথ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে, যাতে এর গতিপথ আরও ভালোভাবে বোঝা যায়। তবে, স্বস্তির খবর হল, ভবিষ্যতে হয়ত এমন ঝুঁকির সম্ভাবনা নাও থাকতে পারে, যেমনটি অন্যান্য গ্রহাণু নিয়ে আশঙ্কা করা হয়েছিল।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।