প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, একজনের লাশসহ তিন বন্ধু উদ্ধার

জেলা প্রতিনিধি,বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে স্থানীয়রা ৩ বন্ধুকে উদ্ধার করেছে। পরে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অপর বন্ধুর লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে। ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে তারা যমুনা নদীতে নেমে সেলফি তোলার প্রতিযোগিতা করছিল।

যমুনায় লাশ উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো-শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)। উদ্ধারকৃতরা সুস্থ রয়েছেন। 

জানা জায়, যমুনা নদীর  বানিয়াজান স্পার এলাকা স্থানীয়দের কাছে অতিপরিচিত। ছুটির দিনে ভ্রমণ পিপাসুরা প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াতে আসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ওই ৪ বন্ধু বানিয়াজার স্পার এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতা করতে থাকেন তারা। এক পর্যায়ে অসাবধাণতাবসত যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু। এসময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয়দের সহযোগীতায় ৩ বন্ধুকে উদ্ধার করে। পরে শনিবার দুপুরে অপর বন্ধুর লাশ উদ্ধার করা হয়।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক জানান, যমুনা নদীর পানিতে প্রবল স্রোত ছিল। এ কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে উঠলে শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।