জাতীয় নির্বাচন আগে হোক, স্থানীয় নয়: পার্থ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঐকমত্য কমিশনের বৈঠকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে নির্বাচন বিষয়ে এ মত দেন তিনি।

জাতীয় নির্বাচন আগে দেয়ার যুক্তি হিসেবে তরুণ এই নেতা বলেন, অনেকেই বলেছেন দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হোক। আবার অনেকে চেয়েছেন স্থানীয় নির্বাচন যেন আগে হয়। তবে আমরা মনে করি, সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন অনেক সময় সাপেক্ষ। পাশাপাশি স্থানীয় নির্বাচনে সংঘাতের সংখ্যা এবং প্রাণহানিও অনেক বেশি হয়। তাই আমরা চাই, এসব কারণে যেন নির্বাচন আয়োজনে দেরি না হয়। সে জন্য স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছি।

পার্থ বলেন, ‘আমাদের পক্ষ থেকে কিছু কথা ছিল- স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই না। আর কোনো সংস্কার যেন নির্বাচনকে বিলম্বিত না করে, সে বিষয়েও বলেছি।

বৈঠকে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

বিজেপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্টদের যে ষড়যন্ত্র ছিল, জাতিসংঘের প্রতিবেদনের পর তা ধূলিসাৎ হয়ে গেছে। আমরা সরকারের পাশে আছি। আমি মনে করি এটা জনগণের সরকার।

এ ছাড়া গত ছয় মাসে সরকারের অর্জন কী, আমরা ছয় মাসে কতদূর এগিয়েছি এসব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।