কারিগরি বোর্ডের ২৩-২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসির (বিএম/বিএমটি) ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের আওতাভুক্ত ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

তবে এ দুই দিনের বাইরে অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।