কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় পুকুরিয়া গ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাত ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয়রা পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনের কাজ চলছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।