কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পেহালগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটে গোলাগুলির এ ঘটনা।

ভারত সেনাবাহিনীর বরাতে জানা গেছে,কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয়। পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী।

তবে, পাল্টাপাল্টি এ হামলায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, দু’দেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। ইতোমধ্যে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণাও দিয়েছে পাকিস্তান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।