কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে তাজুল ইসলাম (২৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে শহরতলির বত্রিশ আমলিতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

তাজুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকালে তাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দীর্ঘসময় খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। পরে বুধবার সকালে শহরের বত্রিশ আমলিতলা এলাকার রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।