কুড়িয়ে পাওয়া বোতলের তরল পান করে ৫ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কুড়িয়ে পাওয়া বোতলের কীটনাশক পান করার পর মো. রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রোহান ভোলার চরফ্যাশন উপজেলার মাঝেরচর গ্রামের রাজিব হাওলাদারের একমাত্র সন্তান। দিনমজুর রাজিব হাওলাদার স্ত্রী ও সন্তানকে নিয়ে বর্তমানে কাঁচপুর এলাকায় বসবাস করতেন।

শিশুটির মামা জাহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় রোহান বাসার পাশে খেলছিল। খেলার সময় সে কুড়িয়ে পাওয়া একটি বিষের বোতল পান করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে বমি শুরু করে ও অচেতন হয়ে পড়ে। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।