কুমারখালীতে কলাগাছের সাথে শত্রুতা, কৃষকের ৩০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে কলাগাছের সাথে শত্রুতা, কৃষকের ৩০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা, কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের বিরুদ্ধে রাতের আধারে এক কৃষকের ৩০০ টি কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কৃষকের প্রায় এক লাখ ৫০ হাজার টাকা ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে। এঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ কৃষক ফরিদ উদ্দিন। তিনি উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া গ্রামের বাসিন্দা।

 

কুমারখালীতে কলাগাছের সাথে শত্রুতা, কৃষকের ৩০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা

 

কুমারখালীতে কলাগাছের সাথে শত্রুতা, কৃষকের ৩০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা

 

কৃষক ফরিদ জানান, তিনি গত বুধবার বিকেলে মাঠে গিয়ে দেখেন তাঁর জমির প্রায় ৩০০ টি কলাগাছ কাটা হয়েছে। কাটা গাছ গুলো জমিতে পড়ে আছে। তাঁর ভাষ্য, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা একাজ করেছে। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি সুষ্ঠ বিচারের আশায় থানায় অভিযোগ করেছেন। কুমারখালী থানার ডিউটি অফিসার এস আই মারুফ হাসান জানান, এক কৃষক নিজ জমি থেকে ৩০০ টি কলাগাছ কর্তনের অভিযোগ করেছেন। তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।