সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

নিজ সংবাদ ॥ সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার’ তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়, কুষ্টিয়া-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ’ আনোয়ার তনু আইলচারা ইউনিয়নের বল্লভপুর, বাক্সব্রীজ, নাজিরপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা’ বিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আইলচারা ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে এই শুভেচ্ছা ‘বিনিময় করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী মো: পারভেজ ‘আনোয়ার তনু এলাকাবাসীদের বলেন, আমি ছোট থেকে দেখছি আমার পিতা কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আপনাদের সাথে আছে।

 

সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

 

সদরের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু’র আইলচারা ইউনিয়নে শুভেচ্ছা বিনিময়

 

আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে থাকে পাশে থাকে। আপনাদের জন্য রাজনীতি করে। আমার পিতার আদর্শে নিজেকে গড়ে তুলেছি। আমার পিতার কাছ থেকে অনুপ্রাণীত হয়েই আপনাদের পাশে সব সময় আমি আছি। আমি আপনাদের কাছে এসেছি সাধারণ মানুষ হয়ে প্রার্থী হিসেবে নয়। এসময় তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের কাছে মিশে যেতে চাই, সেবা করতে চাই। আপনারা আমাকে যেভাবে আপন করে কাছে টেনে নিচ্ছেন তা আমাকে আপনাদের কাছে ঋনী করে রাখছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আমি কতটুকু আপনাদের ভালোবাসা দিতে পারছি জানিনা তবে আপনারা সব সময় আমাকে আপনাদের কাছে পাবেন। আমার পিতার দেখানো পথ আমিও তার পথ অনুসরন করছি। আপনাদের পাশে থাকছি থাকবো সব সময়। এসময় আইলচারা ইউনিয়নের বিভিন্ন এলাকা, বাজার, চায়ের দোকান যেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ‘বিনিময় করেন। স্বতন্ত্র প্রার্থী পারভেজ’ আনোয়ার তনুকে এলাকার সাধারণ মানুষ স্বতুস্ফুর্ত ভাবে কাছে টেনে নেই ও শুভেচ্ছা’ বিনিময় করেন।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।