কুমারখালীতে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকার বরাদ্দ পত্র বিতরণ

মোশারফ হোসেন \ কুষ্টিয়া কুমারখালীতে জেলা পরিষদের অর্থায়নে ৪২ টি প্রতিষ্ঠানে প্রায় ৭০ লাখ টাকার বরাদ্দ পত্র বিতরণ করা হয়েছে। গতকাল (২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে কুমারখালী ডাক বাংলো চত্বরে জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের অর্থ দ্বারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমুলক প্রকল্পের বরাদ্দ পত্র  বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের  সভাপতি ও  জেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা পরিষদ সদস্য মোঃ সেলিম হক,  কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক খান,  উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস, প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।