কুমারখালীতে পদ্মায় অভিযান: ১৫ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস, জেলেকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ মে) দুপুরে শিলাইদহ খেয়াঘাট এলাকায় পরিচালিত এই অভিযানে জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে। একই অভিযানে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এতে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং কুমারখালী থানা পুলিশ।

জরিমানাপ্রাপ্ত জেলের নাম মো. সাব্বির প্রামাণিক। তিনি শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন জেলে।

Z কুমারখালীতে পদ্মায় অভিযান: ১৫ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস, জেলেকে জরিমানা
 কুমারখালীর পদ্মা নদীতে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান। ছবি: খবরওয়ালা

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিলাইদহ, বেড় কালোয়া ও কোমরকান্দি এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ জালগুলো জব্দ করে পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘চায়না দুয়ারি ও কারেন্ট জাল শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণী ও জীববৈচিত্র্যেও ব্যাপক ক্ষতি করছে। এসব জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন হুমকিতে পড়ছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, “নদীতে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।