কুমারখালীতে মাদ্রাসাছাত্রকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসাছাত্রকে (১২) যৌন নিপীড়নের’ অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক শেখ সাদীকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার বদর আলীর ছেলে।

পুলিশ জনায়, রবিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শেখ সাদী তার এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন। পরে তাকে যৌন নিপীড়ন করা হয়। এরপর বিষয়টি ওই ছাত্র বাড়ি গিয়ে তার মাকে বলে। পরে গত সোমবার দিবাগত রাত ১২ টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই শিক্ষককে রাতেই গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী ছাত্রের মা বলেন, ‘মাদ্রাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই। তাহলে কোথায় পড়াব?  কীভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই ওই শিক্ষকের।’

কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, ‘মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক শিক্ষককে রাতে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।