কুমারখালীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

কুমারখালী প্রতিনিধি ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে কুষ্টিয়া কুমারখালীতে  নানা আয়োজনর মধ্যে দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে  উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিরুল আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা প্রকৌশলী আব্দুল রহিম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।