কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে রবিবার সকাল ১১ টার সময় উপজেলা জাসদ কার্যালয়ে জাসদ উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বক্তব্য রাখেন জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, সহ-সভাপতি আশরাফুল হক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন মানু । সভা সঞ্চালনা করেন জাতীয় যুবজোটের সভাপতি মোহাম্মদ আলী মোহাব্বত। এই সময় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তি ও দুর্নীতিবাজ লুটপাট কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করতে হবে। সভায় রাজনৈতিক প্রতিবেদন পেশ করা হয়। এই সময় মহম্মদ আলী মহব্বত কে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।




