কুমারখালী থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Fay 3 3 1 24 কুমারখালী থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগকুমারখালী প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে কুমারখালী থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের হয়তাপাড়া এলাকায় অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। কুমারখালী থানা বিএনপির আয়োজনে উক্ত লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। এসময় এ্যাড. অপু এই অবৈধ সরকারের ডামি নির্বাচন বর্জন করে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান। কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ বলেন, এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ ঘরে ফিরবো না। এই পাতানো নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিত বিন তৈয়ব উৎপল, পৌর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক আল রায়হান ফেরদৌস প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।