কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা, ৩ পুলিশ আহত

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করার পর স্থানীয়দের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। এই সময় দুর্বৃত্তরা পুলিশ ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের মতে, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি। হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, চেকপোস্টে তল্লাশি চলাকালীন রবিনের কাছে একটি ছুরি পাওয়া যায়। এ নিয়ে পুলিশ ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।