গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছে গণভোটের প্রস্তুতি নেওয়ার জন্য। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারের চিঠিতে বলা হয়েছে, গণভোট করানোর দায়িত্ব ইসির। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি জানিয়েছেন, ‘সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের পরিকল্পনা করছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।