কুমিল্লায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মো. আনাস(২) পুকুরে ডুবে ও মো. ইব্রাহিম (১১) গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

মঙ্গলবার (১৫ জুলাই) দেবিদ্বার উপজেলায় মোহনপুর ও নবিয়াবাদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু আনাস(২) হঠাৎ বাড়ির লোকজনের লোকচক্ষুর আড়ালে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। পরে স্থানীয় তাকে দেখতে পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে উপজেলার মোহনপুর গ্রামের রাকিব হোসেনের একমাত্র পুত্র।
 

অপরদিকে ইব্রাহিম (১১) নবিয়াবাদ দাখিল মাদ্রাসা ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুপুরে সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নবিয়াবাদের মো. কাউছার আহমদের ছেলে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।