কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আটক

কুমিল্লায় সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বাটন মোবাইল ফোন ১টি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্যরাতে নগরের নোয়াপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির ঘটনায় দুইটি মামলাও রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতয়ালি থানায় দুইটি মামলাও রয়েছে। এ ঘটনায়ও তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।