কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন- সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। তারা সবাই উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

আটকদের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলেন বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, আমি শুনেছি রাতে তারা মাছ শিকার করতে গিয়েছিল। পরে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়। বিজিবিকে জানানো হয়েছে।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। তবে আজ সারাদিন কোনো অভিযোগ পাইনি। পরিবারের কেউ আসেনি বা ভারতের বিএসএফও কিছু জানায়নি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।