কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

16 কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকনিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলায় ৯৩ পিস ইয়াবাসহ বিদ্যুৎ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারের বিদ্যুৎতের জুতা স্যান্ডেলের দোকান থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আরিফুর জামান বিদ্যুৎ ঝাউদিয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে ঝাউদিয়া বাজারে জুতা স্যান্ডেলের ব্যবসা করতেন। এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ঝাউদিয়া বাজারের জুতা স্যান্ডেল ব্যবসায়ী বিদ্যুৎতের দোকান থেকে ৯৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।