কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা শিক্ষার্থীর

কুষ্টিয়া খোকসা উপজেলাতে এসএসসি পরীক্ষায় ফেল ক‌রায় এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা ক‌রেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপ‌জেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে এ ঘটনা ঘ‌টে।

ওই ছাত্রের নাম রাব্বি বিশ্বাস (১৭)। সে একই গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রা‌ব্বি এবার রমানাথপুর কলেজিয়েট স্কুলের মানবিক বিভাগ থে‌কে এসএসসি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। সে ইংরেজি দুই পেপারসহ চার বিষয়ে অকৃতকার্য হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষায় ফেল করার কথা জানার পর রা‌ব্বির মা তা‌কে গালমন্দ করেন। এরপর সে তার নিজ ঘরে ঘাস মারা বিষপান করে। বিষয়‌টি পরিবারের সদস‌্যরা বুঝতে পেরে রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।

অসুস্থ ছা‌ত্রের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাব্বি নিয়মিত ছাত্র। পড়াশুনায় ভালো। কিন্তু পরীক্ষাকে‌ন্দ্রে গি‌য়ে ঠিকমতো লিখ‌তে পা‌রে না। বিশেষ করে ও‌র ইংরেজি হাতের লেখা খুবই খারাপ।

শিক্ষার্থীর বাবা চান্নু বিশ্বাস অসুস্থ ছেলের সাথে হাসপাতালেই ছিলেন। এই বিষয়ে কথা বলতে রাজি হননি। শুধু জানান, তিনি সকাল থেকে জানিপুর বাজারে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন।

এ বিষ‌য়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।