কুষ্টিয়ায় চিনিকল আধুনিকায়ন ও রক্ষা কমিটি গঠন: আহ্বায়ক রোকন সদস্য সচিব এলিন

fay 00 24 1 24 কুষ্টিয়ায় চিনিকল আধুনিকায়ন ও রক্ষা কমিটি গঠন: আহ্বায়ক রোকন সদস্য সচিব এলিনকুষ্টিয়া চিনিকল আধুনিকায়ন ও রক্ষা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক কমরেড রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আবু মনি সাকলায়েন এলিন সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।২৩ জানুয়ারি উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বাপ্পী আহমেদ ও সদস্য সত্য বিশ্বাস, আবদার হোসেন, মাহাবুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুস সোবাহান, জীবন আহমেদ, মামুন বিশ্বাস, আনোয়ার জাহিদ, ফায়জুল ইসলাম, সিহাব উদ্দিন, করিমুল ইসলাম ও রমজান। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়। নবগঠিত কমিটির সদস্য সচিব আবু মনি সাকলায়েন এলিন বলেন, কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেড হঠাৎ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে এই মিলের কর্মচারীরা বেকার হয়ে পড়ে। আমরা এই মিল আধুনিকায়ন ও মাড়াই কার্যক্রম শুরুর দাবিতে দ্রুত সকলকে একত্রিত করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। উল্লেখ্য, ২১৬ একর জমিতে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া সুগার মিল। ১৯৬১ সালে মাত্র আট কিলোমিটার দূরে কুষ্টিয়া শহর থেকে জগতি এলাকায় কুষ্টিয়া সুগার মিল এর নির্মাণকাজ শুরু হয়। ১৯৬৫-৬৬ মৌসুম থেকে কারখানায় চিনি উৎপাদন শুরু হয়। বাংলাদেশ সরকার ১৯৭২ সালে চিনিকলটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। কিন্তু আকর্ষিক মিলটির আখ মাড়াই বন্ধ হয়ে যাওয়ায় ধ্বংসের মুখে রয়েছে যন্তাংশ সহ বিভিন্ন ধরনের সম্পদ। তবে সরকারি নির্দেশনা পেলে আবারও মিলটির কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে জানায় কুষ্টিয়া সুগার মিলের একাধিক কর্মকর্তা-কর্মচারী।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।