কুষ্টিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

fay 13 29 1 24 কুষ্টিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শৈত্য প্রবাহ বইছে। ফলে তীব্র শীত ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠী। গতকাল ২৮ জানুয়ারি, রবিবার দৌলতপুরে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। তবে সময় মত স্কুল বন্ধের সংবাদ না পেয়ে শিক্ষার্থীরা তীব্র শীত উপেক্ষা করে স্কুলে গিয়েও বাড়ি ফিরতে হয়েছে জবুথবু অবস্থায়। শীত ও ঠান্ডা জনিত রোগে শিশু সহ বিভিন্ন বয়সী রোগীর ভিড় রয়েছে হাসপাতালগুলিতে। তীব্র শীত ও ঠান্ডায় কৃষিকাজও ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে ফসল ও বীজতলা। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে। ফলে কৃষিকাজ নিয়ে মাঠে ফিরেন কৃষকরা। তীব্র শীত ও শৈত্য প্রবাহ চলমান থাকায় জনজীবন দুর্বিষহ হলেও শীত নিবারণে প্রশাসনকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।