কুষ্টিয়ায় বিএনপির মহান বিজয় দিবস উদযাপন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বিএনপির মহান বিজয় দিবস উদযাপন, ১৬ ডিসেম্বর, অবিস্মরণীয় বীরত্বগাথা ও গৌরবময় দিন। ৫২ পেরিয়ে ৫৩’তে পদার্পণ করা বাংলাদেশের মহান বিজয় দিবস। বাতাসে ভাসমান মুক্তিকামী মানুষের লাশের গন্ধ আর রক্তস্রোত বেয়ে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল এইদিনে। রুদ্ধশ্বাসে যুদ্ধ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার মুক্তিকামী মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে নিয়েছিল বিজয়ের লাল-সবুজের পতাকা। অর্জিত হয়েছিল বাঙালির পূর্ণ বিজয়। সেই থেকে প্রতি বছর বাংলাদেশের মানুষ মহান বিজয় দিবস হিসাবে দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করে।

 

কুষ্টিয়ায় বিএনপির মহান বিজয় দিবস উদযাপন

 

কুষ্টিয়ায় বিএনপির মহান বিজয় দিবস উদযাপন

 

কুষ্টিয়া জেলা বিএনপি প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছেন। এ উপলক্ষ্যে দলটির নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালি ও কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় তাঁরা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। কুষ্টিয়া জেলা’ বিএনপির যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, মহিউদ্দিন চৌধুরী মিলন ও সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিম-ঊল হাসান অপু ও সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড, খাদেমুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এসময় কুষ্টিয়া জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি, জেলা যুবদল, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল, কুষ্টিয়া জেলা মহিলা দল, কুষ্টিয়া শহর বিএনপি ও কুষ্টিয়া সদর উপজেলা যুবদল সহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।