নানা আয়োজনে গুরুকুল কুষ্টিয়ার মহান বিজয় দিবস উদযাপিত

নিজ সংবাদ ॥ ১৬ই ডিসেম্বর নানা আয়োজনে গুরুকুল কুষ্টিয়ার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ একত্রিত হয়ে দিনটি উদযাপন করা হয়। মাইকে বেজে উঠেছে জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলিত হয়।

নানা আয়োজনে গুরুকুল কুষ্টিয়ার মহান বিজয় দিবস উদযাপিত

 

নানা আয়োজনে গুরুকুল কুষ্টিয়ার মহান বিজয় দিবস উদযাপিত

সোনালী সূর্যের’ ভোরের হাসিতে ভরে উঠেছিল প্রকৃতির আঙিনা ও কলেজ প্রাঙ্গণ। সকলে দাঁড়িয়ে সসম্মানে জাতীয় পতাকাকে সম্মান এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ১৯৭১ সালের সকল শহীদদের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর সকাল ৮:৩০ মিনিটে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং র‌্যালি। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০:৩০ মিনিটে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচ। দুপুর ১২ টায় মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ বক্তব্য এবং চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ীদের মধ্যে গুরুকুলের সহকারী পরিচালক তানভীর মেহেদী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।