কুষ্টিয়ায় বেশি দামে ডিম বিক্রি করার অভিযোগে দুই পোল্ট্রি ফার্মকে জরিমানা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে বেশি দামে ডিম বিক্রির অপরাধে পোল্ট্রির দুই ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ অভিযান  পরিচালনা করেন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিনা আক্তার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সবুর বিশ্বাসসহ জেলা পুলিশের একটি টিম। সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে অমি পোল্ট্রি ফার্মকে সাত হাজার ও সাইফুল পোল্ট্রি ফার্মকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য পোল্ট্রি ফার্ম মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।