কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে তৌহিদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় অভিযানে চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চর দখল কে কেন্দ্র করে তৌহিদুল সরদার হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইদ্রিস সরদার (৫০)কে  গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত আব্দুল কাদের সরদার’র ছেলে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১০ নভেম্বের) বিকেল সাড়ে ৫ টার দিকে মিরপুর উপজেলার হিড়িমদিয়া গ্রাম হতে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ ইদ্রিস সরদারকে গ্রেফতার করা হয়। উল্লখ্য, গত ১০ নভেম্বর কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহলবাড়ীয়া ইউনিয়ন ০৫ নং ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামে পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে সকাল সাড়ে ৭ টার সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে মারামারি সংঘটিত হয়। উক্ত মারামারি চলাকালীন সময়ে আগ্নেয়াস্ত্রের গুলিতে তৌহিদুল সরদার(৪০)ঘটনাস্থলে মৃত্যু হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।