কুষ্টিয়ার মিরপুরের এক গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৫

কুষ্টিয়ার মিরপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ ।

সোমবার বিকালে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- হাবিবুর রহমান (৩৪), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৯), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩১), বাবর আলীর ছেলে লিটন (৩৬), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ির পেছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।এই সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।