কুষ্টিয়ার মিরপুরে দলীয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক বিএনপি নেতা

মিরপুর প্রতিনিধি ॥ কৃষি কম্বাইন্ড হারভেষ্টার সমিতি’র ছবিকে দলীয় ছবি বলে অপপ্রচার বন্ধের দাবীতে এ সংবাদ সম্মেলন করে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও মিরপুর উপজেলা কম্বাইন্ড কৃষি হারভেষ্টার সমিতি’র সভাপতি মাসুদুল হক খান মাসুদ।

এসময় তিনি বলেন, মিরপুর উপজেলা কম্বাইন্ড কৃষি হারভেষ্টার সমিতি অনুমোদনের সময় ২০২৩ সালের ৩১ জুলাই তৎকালীন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সাথে কমিটির সকল সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করি। সে সময় কমিটি অনুমোদনের উপরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ করে। কিন্তু সেই ছবি এখন আমার রাজনৈতিক প্রতিপক্ষ (বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুকুল) বিভিন্ন ভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাকে হেয় করছেন।

কুষ্টিয়ার মিরপুরে দলীয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক বিএনপি নেতা

কুষ্টিয়ার মিরপুরে দলীয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক বিএনপি নেতা

সেই সাথে আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। যে ছবি তারা ব্যবহার করছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি ছবি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, বলেন বিগত সময়ে ওই বিতর্কিত বারুইপাড়া বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুল দলীয় কোন কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন না বরং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় কর্মকান্ড করতেন। এমনকি মিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিন এর সাথে বিভিন্ন মদের আড্ডায় মুকুল মদ্যপানসহ নানা রকম অপকর্ম করেছেন।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এসময় বক্তব্য রাখেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম কটা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু প্রমুখ। এসময় মিরপুরে কর্মরত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।