নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২ মোটরসাইকেলসহ ৪ মাদককারবারি আটক। সীমান্ত হতে পিলার ১৫৪ অভ্যন্তরে দৌলতপুর আলী নগর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সিহাব আহাম্মদ, সালামের ছেলে রাজিব আহাম্মদ, মিস্টার এর ছেলে হাদিদ আব্দুল্লাহ ও মৃত সেলিম আলাদীনের ছেলে জিহাদ আলাদীন ।
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২ মোটরসাইকেলসহ ৪ মাদককারবারি আটক
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ৭ বোতল মদ ৫ বোতল ফেন্সিডিল সহ তাদের ব্যবহৃত দুটি মটরসাইকেল আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছ সুবেদার রফিকুল ইসলাম। এলাকাবাসী জানান, গিয়াস এর ছেলে সিহাব এলাকায় গড়ে তুলেছে মাদকের কারবারি সহ জুয়ার আসর। সে এলাকায় সাঙ্গোপাঙ্গ নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করায় তার বিরুদ্ধে কেউ কোথাও অভিযোগ করতে সাহস দেখায় না।
এ ছাড়া তার চাচার বিরুদ্ধে র্যাব সদস্যকে মারধর সহ অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। আটক সিহাব এর চাচা ইকতিয়ার ইতিপূর্বে মাদক দৌলতপুর এলাকায় চোরাচালমি করতে গিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল সহ র্যাবের হাতে ধরা পড়ে। এক পর্যায়ে র্যাবের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সে অস্ত্র উদ্ধার করে এবং ইকতিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ইকতিয়ার খাজানগর এলাকায় এসে চিনমারি রাইচ মিলে ধান-চাল ব্যবসার শুরু করে।

সে ধান চাল ব্যবসার আড়ালে এখনো অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং তদন্ত করলে বেড়িয়ে আসবে বলে ধারণা এলাকাবাসীর। সে আড়ালে থেকে তার বড় ভাই গিয়াস এর ছেলে সিহাব এর মাধ্যমে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে মাদকের চালান নিয়ে এসে খাজানগর-কবুরহাট থেকে আবার মাদকের চালান যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এ ছাড়া অল্প সময়ে সিহাব এর পরিবার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পিছনেও মাদকের কারবারি বলে ধারণা এলাকাবাসীর।
আরও দেখুন:




