কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২ কুষ্টিয়া জেলার ২টি স্থানে পৃথক অভিযানে জেলখানার তালা ভেঙে পলাতক আসামি ও ৮৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে জেলার দৌলতপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

আটকদের মধ্যে রয়েছে-কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে পলাতক আসামি আব্দুর রাজ্জাক (৪৭) ও মাদক বিরোধী অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ মো. শিমুল হোসেন (২৭) ও মো. দুর্জয় আহম্মেদ (১৯)। র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রাম থেকে পলাতক আসামি মো. আব্দুল রাজ্জাককে (৪৭) গ্রেপ্তার করা হয়। আটক আসামিকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল, এবং ১টি মোটরসাইকেলসহ পুরাতন আমদহ (সুপারি বাগানপাড়ার) মো. মাহাবুল হকের ছেলে মো. শিমুল হোসেন (২৭) এবং গাছের দিয়ার (নতুনপাড়া) গ্রামের মো. সামছুল হকের ছেলে মো. দুর্জয় আহম্মেদকে (১৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।