কুষ্টিয়া সিটি কলেজে বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর

fay 8 12 1 24 কুষ্টিয়া সিটি কলেজে বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরনিজ সংবাদ ॥ কুষ্টিয়া সিটি কলেজে বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনের জন্য গতকাল ইফিসিয়েন্ট এনার্জি ইঞ্জিনিয়ারিং লিঃ এর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন ও ইফিসিয়েন্ট এনার্জি ইঞ্জিনিয়ারিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদ হাসান। চুক্তিতে কলেজের পক্ষ থেকে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোহাঃ রুহুল আমীন এবং ইফিসিয়েন্ট এনার্জি ইঞ্জিনিয়ারিং লিঃ এর পক্ষ থেকে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন ইঞ্জিনিয়ার (সেলস এন্ড সার্ভিস) রাসেল আহমেদ। এ সময় ইফিসিয়েন্ট এনার্জি ইঞ্জিনিয়ারিং লিঃ এর পরিচালক মোঃ মেহফুজ হাসান ও কুষ্টিয়া সিটি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হকসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে ইফিসিয়েন্ট এনার্জি ইঞ্জিনিয়ারিং লিঃ কুষ্টিয়া সিটি কলেজে বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন করবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।